শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাল-তেলের দর বৃদ্ধির মধ্যে নতুন বছর শুরু

news-image

অনলাইন ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার গত সপ্তাহের তুলনায় মোটামুটি স্থিতিশীল বলে রাজধানীর খুচরা বিক্রেতারা দাবি করলেও আমন মৌসুমে চালের চড়া দাম ও ভোজ্য তেলের দর বৃদ্ধির মধ্যে নতুন বছর শুরু হয়েছে।

শনিবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাল আমদানির ওপর শুল্ক কমানোর ঘোষণার পর দাম উল্টো বাড়তির দিকে।

কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানান, সরু মিনিকেট চাল ৬২ টাকায়, নাজিরশাইল ৬২ থেকে ৬৪ টাকায় আর বিআর ভালো মানের ২৮ চাল ৫২ থেকে ৫৪ টাকা দরে বিক্রি হয়। খুচরা বাজারে চালের দাম আরও বেশি। মহল্লার খুচরা দোকান থেকে মানুষকে সরু মিনিকেট চাল ৬৫-৬৭ টাকা দরে কিনতে হচ্ছে। আর ভালো মানের বিআর-২৮ চাল বিক্রি হয় প্রতি কেজি ৫৬ থেকে ৬০ টাকা দরে।

এদিকে চালের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে তেল। ১ লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১০৭ থেকে ১০৯ টাকায়, যা এক সপ্তাহ আগে ১০৪ থেকে ১০৭ টাকা ছিল। ১ লিটারের বোতলজাত তেল বিক্রি হয় ১২০ থেকে ১২৫ টাকায়, যা গেল সপ্তাহে ৫ টাকা কম ছিল। আর খোলা পাম তেলের দাম ৯৫ থেকে ৯৭ টাকায় বিক্রি হয়েছে, যা গেল সপ্তাহে ৯৩ থেকে ৯৫ টাকা ছিল।

ব্যবসায়ীরা বলছেন, কোম্পানিগুলো তেলের দাম আগেই বাড়িয়েছিল। সেই দাম নতুন বছরে এসে বাজারে প্রভাব পড়েছে। তাঁরা এত দিন পুরোনো দামে তেল বিক্রি করছিলেন। তেলের দাম দু-এক দিনের মধ্যে আরও বাড়তে পারে বলে ব্যবসায়ীদের আশঙ্কা।

চাল-তেল ছাড়া নতুন বছরে অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার আগের সপ্তাহের তুলনায় মোটামুটি স্থিতিশীল রয়েছে।

কারওয়ান বাজারে সরেজমিনে দেখা যায়, প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজ ৩৬ টাকা থেকে ৩৮ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা থেকে ৪৪ টাকা। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৩৫ টাকা থেকে ৪০ টাকায়।

বাজার ঘুরে দেখা যায়, গরুর মাংস ৫৫০ টাকা, ব্রয়লার মুরগি ১২৫ টাকা, লেয়ার ১৬৫ টাকা, পাকিস্তানি কর্ক ১৮০ টাকা, দেশি মুরগি ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম আরও কমেছে। দেশি আধাপাকা টমেটো পাওয়া যাচ্ছে প্রতিকেজি ৪০ টাকা থেকে ৫০ টাকায়, যা আগে ছিল ৬০ টাকা থেকে ৭০ টাকা। কাঁচা মরিচের কেজি ৮০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে, শিমের কেজিও ৪০ টাকার মধ্যে রয়েছে। প্রতি কেজি শসা ও গাজর ৪০ থেকে ৫০ টাকায়, ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ