,

রাজধানীতে খাল পরিষ্কারে নেমেছে ডিএসসিসি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে খাল এবং বক্স কালভার্ট পরিষ্কারে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার সকাল সাড়ে ৯টায় পান্থপথের পান্থকুঞ্জ পার্ক অংশ থেকে এই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়।

এর আগে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনায় সরঞ্জামাদি নিয়ে পান্থকুঞ্জ পার্কের সামনে অবস্থান নেন ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

নগরের জলাবদ্ধতা নিরসনে এ প্রোগ্রাম চালানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ‘আজ দুপুর ১টায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন এই বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করবেন।’

গত বৃহস্পতিবার রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসা থেকে ২৬টি খাল ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএসসিসিকে হস্তান্তর করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই ২৬টি খালের মধ্যে ১১টি খাল ও বক্স কালভার্ট ডিএসসিসিতে পড়েছে।

খাল হস্তান্তর অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেছেন, ‘নতুন বছরের প্রথম দিন শুক্রবার হওয়ায় তার পরের দিন শনিবার হতেই আমরা প্রাথমিকভাবে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি।’

‘জিরানী, মান্ডা ও শ্যামপুর খাল এবং পান্থপথ ও সেগুনবগিচা বক্স কালভার্ট হতে, যেখানে দীর্ঘদিনের স্তূপকৃত বর্জ্য যা শক্ত হয়ে গেছে, বর্জ্য অপসারণের বিশাল কর্মযজ্ঞ আমরা হাতে নিয়েছি। আগামী মার্চের মধ্যে এই তিনটি খাল ও দুটি বক্স কালভার্ট হতে বর্জ্য অপসারণ করার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি।’

 

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক