,

‘স্ত্রী’র সঙ্গে দূরত্বের কারণে রান পাচ্ছে না স্মিথ’

news-image

অনলাইন ডেস্ক : ব্যাট হাতে বাইশ গজে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না স্টিভ স্মিথের। এমনিতেই ভারতের বিরুদ্ধে স্মিথের রেকর্ড বেশ ভালো। কিন্তু চলতি টেস্ট সিরিজে একেবারে ফর্মের ধারে কাছে নেই স্মিথ। অফ ফর্মে থাকা স্মিথকে নিয়ে ইতিমধ্যে হইচই শুরু হয়ে গেছে। স্মিথের এটিকে মানসিক অবস্থা বলে ব্যাখ্যা করেছেন প্রাক্তন অজি অধিনায়ক কিম হিউজ।

অ্যাডিলেডের পর মেলবোর্ন দুই টেস্টে চার ইনিংসে বড় রান নেই স্মিথের ব্যাটে। অ্যাডিলেডে প্রথম ইনিংসে ১ রানে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে ১ রানে অপরাজিত ছিলেন। আর মেলবোর্নে প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে করেন ৮ রান। তারপরেই স্মিথকে নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গেছে।

প্রাক্তন অজি অধিনায়ক কিম হিউজ মনে করেন, স্ত্রী দানি উইলিসের সঙ্গে অনেকদিন দেখা করতে না পারায় মানসিকভাবে ভালো অবস্থায় নেই স্মিথ। স্মিথ বিশ্বমানের ক্রিকেটার। কিন্তু এই সিরিজে ওর চেনা ফর্মে নেই। কোয়ারেন্টাইনের কারণে সাড়ে চার মাস স্ত্রী দানির সঙ্গে তার দেখা হচ্ছে না। সঙ্গীর থেকে দূরে থাকার কারণে মানসিকভাবে সে ভালো নেই।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পর অবশ্য নিউ ইয়ার্স ইভে স্ত্রী দানি উইলিসের সঙ্গে দেখা হয়েছে স্মিথের। দূরত্ব দূর হয়েছে এবার কি সিডনিতে স্বমহিমায় দেখা যাবে স্টিভ স্মিথকে! সূত্র: জি নিউজ

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের