,

রাজ-শুভশ্রীর পার্টিতে মিথিলা

news-image

বিনোদন ডেস্ক : নতুন বছরকে বরণ করে নিতে গতকাল এক পার্টির আয়োজন করেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী দম্পতি। তাদের একমাত্র ছেলে ছোট্ট যুবানকে কোলে নিয়েই পার্টিতে মাতলেন তারা। আর সেই পার্টিতেই দেখা গেল রাফিয়াথ রশীদ মিথিলা ও তার কন্যা আইরাকে।

কিছুদিন আগেই মিথিলা কলকাতায় গিয়েছেন। সৃজিত ও মিথিলার সঙ্গে আইরাও রয়েছে সেখানে। যদিও ক্রিসমাসে উপস্থিত থাকতে না পারায় সৃজিতের নাকি খুব মন খারাপ হয়েছিল।

যুবান জন্মের পর এই প্রথম খুদে সদস্যকে নিয়ে সবার সঙ্গে জমিয়ে হৈচৈ করতে দেখা যায় টলিউডের এই প্রথম সারির জুটিকে। রাজ, শুভশ্রীর পার্টির ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। পাশাপাশি জনপ্রিয় জুটিকে দেখে ভালোবাসা এবং শুভেচ্ছায় ভরিয়ে দেন তাদের অনুরাগীরা।

এদিকে, বর্তমানে পরবর্তী ছবি বিসমিল্লাহর নয়া লুকে সামনে এসেছেন শুভশ্রী গাঙ্গুলী। হাবজি গাবজির পর শুভশ্রী বর্তমানে তার পরবর্তী ছবি নিয়েই ব্যস্ত হয়ে রয়েছেন। মা হওয়ার পরও যে অভিনেত্রী তার ক্যারিয়ারকে শক্ত হাতে আঁকড়ে ধরে রেখেছেন, একের পর এক কাজ থেকেই তা বেশ স্পষ্ট।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম