,

প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে স্কুল থেকে বের করে দিল শিক্ষার্থীরা

news-image

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে বিতর্কিত প্রধান শিক্ষক মো. আমিনুর রহমানকে লাঞ্ছিত করে স্কুল থেকে বের করে দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। বছরের প্রথম দিন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাংগা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের বিতর্কিত প্রধান শিক্ষক মো. আমিনুর রহমানের বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগে কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেন। এরপরও বই বিতরণের দিন ওই শিক্ষক কর্মস্থলে ফিরে গেল বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীর বাধার সম্মুখীন হন তিনি। এক পর্যায়ে তারা প্রধান শিক্ষকের ওপর তারা চড়াও হয়ে স্কুল থেকে বের করে অন্যত্র নিয়ে যান এবং সেখানে আটকে রাখেন।

এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মাজেদ খানের মীমাংসার আশ্বাসে পরিস্থিতি শান্ত হন। অভিযুক্ত আটককৃত শিক্ষককে চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেন তারা।

প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান বলেন, বই বিতরণকালে আমি স্কুলে গেলে পূর্ব শত্রুতার জের ধরে জনৈক ছাত্রীর নির্যাতনের ঘটনার জের ধরে তার নানা ও ইমনসহ কয়েকজন আমার ওপর আক্রমণ করে অন্যত্রে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় চেয়ারম্যান আবদুল মাজেদ খান ও থানা পুলিশ উদ্ধার করেন।

এ প্রসঙ্গে বলধারা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মাজেদ খান বলেন, শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলে ঢুকতে দিচ্ছে না এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে জনরোষ থেকে মীমাংসার আশ্বাস দিয়ে উদ্ধার করেছি।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিরাজ-উদ-দৌল্লাহ বলেন, ৭ জন সহকারী শিক্ষক ও কর্মচারী নিয়ে বই বিতরণের আগ মুহূর্তে ১০-১৫ জন প্রাক্তন ছাত্র গিয়ে প্রধান শিক্ষক আমিনুর রহমানের ওপর আক্রমণ করে। তাকে রাস্তায় নিয়ে কয়েকটি লাথি মারে তারা। পরে পুলিশ ও ইউপি চেয়ারম্যান তাকে উদ্ধার করেছেন।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা