,

জমজমাট বর্ষবরণ বচ্চন পরিবারে

news-image

বিনোদন ডেস্ক : গত বছর করোনার গ্রাসে পড়েছিলেন বচ্চন পরিবারের চার সদস্য অমিতাভ, অভিষেক, ঐশ্বরিয়া ও আরাধ্য। সে জটিলতা কাটিয়ে তারা এখন ভালোই আছেন। আর নতুন বছরকে স্বাগত জানাতে ঘরোয়া পার্টির আয়োজন করেন অমিতাভ-জয়া দম্পতি।

ইনস্টাগ্রামে তারা শেয়ার করেছেন একাধিক ছবি। সেখানে দেখা যায়, হাসি-ঠাট্টা-হুল্লোড় করেই ২০২১ সালকে বরণ করে নিয়েছে গোটা পরিবার।

এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় নন ঐশ্বরিয়া। তবে উৎসবের মরসুমে অনুরাগীদের নিরাশ করলেন না তিনি। এদিন মেয়ের সঙ্গে একাধিক সেলফি পোস্ট করতে দেখা যায় তাকে।

এ ছাড়া কালো-সোনালি জ্যাকেট, লাল বড় সাইজের চশমা আর সোনালি টুপিতে পুরোদস্তুর পার্টির মেজাজে ক্যামেরাবন্দী হন শাহেনশাহ। অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লেখেন, “ভালোবাসা, শান্তি ও সৌভ্রাতৃত্ব।”

এদিন গোলাপি ফ্লোরাল প্রিন্টেট পোশাকে বেশ মিষ্টি লাগছিল ছোট্ট আরাধ্যকে।

২০২০ সালে সিনেমা হল বন্ধ থাকলেও ওটিটি প্ল্যাটফর্ম সরব ছিলেন বাপ-বেটা অমিতাভ-অভিষেক।

অমিতাভের ‘গুলাবো সিতাবো’ বছরের অন্যতম প্রশংসিত ছবি। তার ‘কেবিসি’ ছিল অন্যতম আলোচিত শো। ‘লুডো’তে চমক দেখিয়েছেন অভিষেক। ওয়েব সিরিজ ‘ব্রেথ সিজন টু’তেও প্রশংসা কুড়ান তিনি। জয়া ও ঐশ্বরিয়া অভিনয় থেকে দূরে থাকলেও অমিতাভ ও অভিষেকের হাতে রয়েছে পরপর ছবি।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম