বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লাইফ সার্পোটে চলে গেছে জাতীয় পার্টি : বিদিশা

news-image

রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টি লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন বিদিশা এরশাদ।

দলের ৩৬তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে রংপুর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিদিশা এরশাদ।

তিনি বলেন, এখন যে জাতীয় পার্টি সেটি এরশাদের জাতীয় পার্টি না। জাতীয় পার্টি লাইফ সার্পোটে চলে গেছে। জাতীয় পার্টিকে পুরনো রূপে ফিরিয়ে আনতে আমি এরিক এরশাদকে নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যাব। দলকে সুসংগঠিত করতে সারা দেশে জাতীয় পার্টির সাবেক ও বর্তমান নেতৃবৃদের সঙ্গে যোগাযোগসহ তাদের ঘরে ঘরে যাব।

বিদিশা এরশাদ বলেন, যে কোনো দলের প্রতিষ্ঠাবার্ষিকী আসলে সেই দলের নেতাকর্মীরা দলের প্রধানদের কবর জিয়ারত করতে যান। অন্যরা এখানে কে কী করছে আমি জানি না। এরিকের ইচ্ছা অনুযায়ী আমরা রংপুরে এসে সাবেক রাষ্ট্রপতি জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করলাম। আমি যুব ও তৃণমূলের মানুষদের দলে আনতে কাজ করব। এতে করে জাতীয় পার্টিতে স্বঘোষিত চেয়ারম্যান ঘোষণা দেওয়ার আর জায়গা থাকবে না। আমরা ভবিষ্যতে পার্টিতে আর যেন স্বঘোষিত চেয়ারম্যান হতে না পারে সেদিকে খেয়াল রাখব।

এরশাদের কবর জিয়ারত শেষে বিদিশা এরশাদ ও ছেলে এরিক এরশাদকে কাঁদতে দেখা যায়। এরিক তার বাবার করবের নামফলক পরিষ্কার করে কয়েক মিনিট কাঁদেন। এরপর এরশাদের পল্লী নিবাসে বাসভবনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হুসেই মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ, সাবেক প্রেসিডিয়াম সদস্য জাফর আহমেদ সিদ্দিকী, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক অ্যাড. রুবায়েত হাসান, প্রেস সচিব এএসএম সায়েম সাকলায়েম।

তবে তাদের অনুষ্ঠানে রংপুর জেলা, মহানগর জাতীয় পার্টি ও তার অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ সিদ্ধান্ত

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি