,

শ্রমিক ভিসায় নিষেধাজ্ঞা বাড়ালেন ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : ক্ষমতার শেষবেলায় যেন আরও বেপরোয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারও কোনো দাবি কোনো আপত্তিরই ধার ধারছেন না। এ নিয়ে সমালোচনাও হচ্ছে ঢের। এবার ব্যবসায়ীদের আপত্তি অগ্রাহ্য করে অভিবাসী শ্রমিক ভিসায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছেন তিনি।

গ্রিন কার্ডের বেশ কিছু আবেদনকারী এবং অস্থায়ী বিদেশি শ্রমিকদের প্রবেশ নিষিদ্ধ করে গত এপ্রিল ও জুনে নিষেধাজ্ঞা জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ৩১ ডিসেম্বর ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার নতুন করে এর মেয়াদ আরও বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট।

নতুন সিদ্ধান্ত অনুসারে, ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে অভিবাসী শ্রমিকদের ওপর যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা।

ট্রাম্পের দাবি, করোনাভাইরাস মহামারিতে অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশি শ্রমিকদের রক্ষায় এই নিষেধাজ্ঞা জরুরি।

করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়ে বর্তমানে বেকারভাতা নিচ্ছেন প্রায় দুই কোটি মানুষ।

তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। যদিও আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর নিষেধাজ্ঞা তুলে দেবেন কি না সে বিষয়ে তিনি এখনও কিছু বলেননি। তবে প্রেসিডেন্ট হওয়ার পর এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া তার জন্য কঠিন কিছু হবে না।

গত অক্টোবরে ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক বিদেশি শ্রমিকদের ওপর ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেন। তখন আদালত বলেছিলেন, নিষেধাজ্ঞার কারণে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অপূরণীয় ক্ষতি হতে পারে।

তবে এই স্থগিতাদেশের বিরুদ্ধে নবম সার্কিট কোর্ট অব আপিলে আবেদন করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আগামী ১৯ জানুয়ারি এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের