বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরাও বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে যোগ দেব : মার্কিন রাষ্ট্রদূত

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেছেন, ‘আগামী বছর আমরাও বাংলাদেশের স্বাধীনতার স্মরণীয় ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দেব। এটা অত্যন্ত সৌভাগ্য ও আনন্দের বিষয়।’

শুক্রবার (১ জানুয়ারি) ইংরেজি নববর্ষ উপলক্ষে বাংলাদেশ মানুষকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

শুভেচ্ছা বার্তায় রবার্ট আর্ল মিলার বলেন, ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষে আমি বাংলাদেশে আমাদের সব বন্ধু এবং অংশীদারদের একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, সুস্বাস্থ্যময় নববর্ষ কামনা করছি। এটা অত্যন্ত সৌভাগ্য ও আনন্দের বিষয় যে অচিরেই আপনাদের সঙ্গে আমরাও বাংলাদেশের স্বাধীনতার স্মরণীয় ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দেব।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বরাবরের মতো বিগত বছরের কঠিন সময়গুলোতেও বাংলাদেশ ও আমেরিকার জনগণের কল্যাণ ও উন্নতির জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। এ সময়ে আমরা অনেক কিছু অর্জন করেছি এবং একসঙ্গে কাজ করার মতো আরো অনেক কিছুই আছে। শুভ নববর্ষ!

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে