৫০ লাখ ওএমএস কার্ডের ৭ লাখই ভুয়া, জানালেন খাদ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারিতে বিতরণ করা মোট ৫০ লাখ ওএমএস কার্ডের মধ্যে সাত লাখই ভুয়া বলে সংসদীয় কমিটিকে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ২৪ সেপ্টেম্বরের বৈঠকে মন্ত্রী এ তথ্য প্রকাশ করেন এবং গতকাল বুধবারের স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্যসহ ওই বৈঠকের মিটিং মিনিটস অনুমোদিত হয়।

ওই বৈঠকে মন্ত্রী বলেন, ‘অনিয়ম ও দুর্নীতি রোধে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাধ্যমে একটি স্মার্ট ওএমএস কার্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।’

আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আমরা দেশের সব এলাকা থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছিলাম। যে অনিয়ম হয়েছে তার পুনরাবৃত্তি ঠেকাতে স্মার্ট কার্ড তৈরির চেষ্টা চলছে।’

করোনার কারণে প্রান্তিক ও দরিদ্র লোকের সংখ্যা বেড়ে যাওয়ায়, সরকার বিশেষ ওএমএসের মাধ্যমে প্রতি কেজি চাল ১০ টাকায় সরবরাহের জন্য কার্ডের সংখ্যা ৫০ লাখ থেকে এক কোটি করছে।

গত ২৫ মার্চ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ওএমএসের মাধ্যমে ভোক্তা পর্যায়ে চালের দাম ৩০ টাকার পরিবর্তে ১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

পরে, এপ্রিল মাসে বিশেষ ওএমএস কর্মসূচি স্থগিত করা হয়। সে সময় জেলা প্রশাসকদের কাছে পাঠানো এক নির্দেশে বলা হয়, দরিদ্র ও নিম্ন আয়ের লোকদের মধ্যে যাদের খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড নেই, তাদের তালিকা তৈরি করা হবে এবং তাদেরকে বিশেষ ওএমএস এর মাধ্যমে প্রতি কেজি চাল ১০ টাকায় দেওয়া হবে।

সে সময় গণমাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিশেষ ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণ করা বিপুল পরিমাণ চাল আত্মসাতের খবর প্রকাশ পেয়েছে। অধিকাংশ ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের যোগসাজসে চাল আত্মসাতের কথা উঠে আসে এসব প্রতিবেদনে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী