,

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ ঘটনাগুলো ঘটে।
নাসিরনগর থানার (ওসি) মো: আরিচুল হক বলেন,কুদ্দুস মিয়া (৩০) নামে এক যুবকে  নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।
এদিকে দুপুরে নবীনগর উপজেলার বিদ্যাকূট ইউনিয়নের মেরকুটা গ্রামে বাড়ির পাশের ঝোঁপঝাড় থেকে হোসনে আরা (২৫) নামে এক যুবতীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত তাজু মিয়ার মেয়ে।
নবীনগর থানার (ওসি) আমিনুর রশিদ বলেন,মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনত ব্যবস্হা নেওয়া হবে। সে গত ১৬ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল। এছাড়া জেলার সদর থানা মার্কেটের ছাদ থেকে বিকাশ কুমার (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
সে শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার (ওসি) মো: আবদুর রহিম বলেন,   স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে সে স্ট্রোক করেছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রির্পোট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য