,

পৌরসভা নির্বাচনে ছেলে মেয়র, বাবা কাউন্সিলর প্রার্থী

news-image

অনলাইন ডেস্ক : শরীয়তপুর সদর পৌরসভা নির্বাচনে ছেলে মেয়র জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও পিতা ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। তারা শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ড পালং উত্তর বাজারের নিরালা আবাসিক এলাকার বাসিন্দা।

পিতা-পুত্র প্রার্থী হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুজনই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।

শরীয়তপুর উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, শরীয়তপুর ১নং ওয়ার্ডের নিরালা আবাসিক এলাকার মৃত জব্বার আলী সরদারের ছেলে চান মিয়া সরদার ২০০১ সালে শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। বর্তমানে তিনি ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও তার ছেলে সাহিদ সরদার জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী।

চান মিয়া সরদার বলেন, আমি কাউন্সিলর পদে নির্বাচন করছি। আমার ছেলে জাতীয় পার্টি থেকে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জনগণ আমাদের পাশে থাকলে বিজয় সুনিশ্চিত।

সাহিদ সরদার বলেন, আমি মেয়র পদে জাতীয় পার্টি থেকে নির্বাচন করছি। সুষ্ঠুভাবে নির্বাচন হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব।

জেলা নির্বাচন অফিসার মো. জাহিদ হোসেন বলেন, শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ডে ছেলে মেয়র প্রার্থী কাউন্সিলর পদে পিতা নির্বাচন করছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের