,

করোনার জন্য এই বছরটি চ্যালেঞ্জিং ছিল, আগামী বছরও অর্থনীতি ভালো যাবে : অর্থমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনার জন্য আমাদের এই বছরটি চ্যালেঞ্জিং ছিল। তবুও এ বছর আমাদের প্রতিটা সূচক ভালো অবস্থানে আছে, আগামী বছরও বাংলাদেশের অর্থনীতি ভালো যাবে।

আজ বুধবার (৩০ ডিসেম্বর) অনলাইনে সিঙ্গাপুরে অবস্থানরত অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা সব সময় ভালোটাই প্রত্যাশা করি। আপনারা সবাই ভালো করে জানেন ২০২০ সালের জন্য বিশ্বব্যাংক ও আইএমএফ প্রক্ষেপণ করেছে, সারা বিশ্বের অর্থনীতি গত বছরের তুলনায় চার শতাংশ কম হবে। আর এশিয়ার দেশগুলোর জন্য তারা বলেছেন ১ দশমিক ৭ শতাংশ কম হবে। এতে উন্নত দেশগুলোতে সাফারিংটা বেশি হবে।

তিনি বলেন, আমি মনে করি আমাদের এখনো করোনা শেষ হয়নি। করোনা শুরু হওয়ার পড় থেকে আমরা যেভাবে মোকাবেলা করেছি। আমরা মোটামুটি বা তুলনামূলকভাবে একটা অবস্থানে আছি। তাই আমরা একইভাবে মনে করব আমাদের অর্থনীতিও আগামী বছরও ভালো যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের