রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শৈত্যপ্রবাহে কাটবে বছরের শেষ ২ দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঋতুচক্রের কারণে ডিসেম্বর ও জানুয়ারি মাসে স্বাভাবিকভাবেই দেশে শীতকাল থাকে। তাই পুরনো বছরের বিদায় এবং নতুন বছরের আগমন ঘটে থাকে শীতের মধ্য দিয়েই। তবে এবার দেশের প্রায় এক-চতুর্থাংশ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের মধ্য দিয়ে ২০২০ সালের বিদায় এবং ২০২১ সালের আগমন ঘটবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার দেশের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা আগের দিনের চেয়ে কমেছে। সর্বনিন্ম তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে। পুরো খুলনা বিভাগসহ দেশের অন্তত ২১টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। চলতি বছরের শেষ দু’দিন শৈত্যপ্রবাহ পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং নতুন বছরের প্রথম দু’দিন শীতের মাত্রা আরও বাড়তে পারে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান খান দেশ রূপান্তরকে বলেন, আগামী দু’দিন (আজ ও কাল) তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। একইভাবে শৈত্যপ্রবাহের মাত্রা ও বিস্তারও প্রায় একই থাকতে পারে। তবে দুই-একটি স্থান থেকে শৈত্যপ্রবাহ দূরীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারির প্রথম দু’দিন তাপমাত্রা ১-২ ডিগ্রি কমে যেতে পারে। তখন শীতের তীব্রতাও কিছুটা বাড়বে। এরপর ৫-৬ দিন আবার তাপমাত্রা বেড়ে যেতে পারে। তখন দুই-একটি স্থান ছাড়া সব স্থান থেকেই শৈত্যপ্রবাহ দূরীভূত হতে পারে।

এর আগে গত ১৮ ডিসেম্বর রংপুর বিভাগের তিন জেলায় মৃদু মাত্রায় শুরু হয় এ মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। পরের দিন তা চট্টগ্রাম বিভাগ ছাড়া বাকি বিভাগগুলোর অন্তত ৩৭টি জেলায় বিস্তার লাভ করে। ওইদিন কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এরপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে এবং শৈত্যপ্রবাহের বিস্তারও কমতে থাকে। গত শুক্রবার দেশের দুই-একটি স্থান ছাড়া প্রায় সব স্থান থেকেই শৈত্যপ্রবাহ দূরীভূত হয়। তবে পরের দিন থেকে আবার তাপমাত্রা কমতে থাকে এবং শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে থাকে।

শৈত্যপ্রবাহের পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, খুলনা বিভাগসহ মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছী, দিনাজপুর, তেঁতুলিয়া, রাজারহাট, বরিশাল ও খেপুপাড়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু এলাকায় তা অব্যাহত থাকতে পারে।

গত সোমবার নাগাদ দেশের প্রায় ১৪টি জেলায় মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বইছিল। মঙ্গলবার তা আরও বেড়ে গিয়ে পুরো খুলনা বিভাগসহ দেশের প্রায় ২১ জেলায় বিস্তার লাভ করে। পাশাপাশি গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রাও আগের দিনের চেয়ে কমেছে। এদিন দেশের সর্বনিমœ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন একই স্থানে সর্বনিমœ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীতে রাতের তাপমাত্রা সামান্য কমেছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া এদিন রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বেড়ে রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী