শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রোয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, ব্যাপক ক্ষয়ক্ষতি

news-image

অনলাইন ডেস্ক : ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়ও অনুভূত হয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, শক্তিশালী এই ভূমিকম্পে ঘরের ছাদ ধসে পড়ে। রাস্তায় বিধ্বস্ত বাসাবাড়ির ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা যায়। রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী জাগরেব থেকে ৫০ কিলোমিটার দূরে ২০ হাজার বাসিন্দার শহর পেত্রিঞ্জা।

প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ মঙ্গলবার বিকেলে বলেন, এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা গেছে। এই সংখ্যা ‘আরও বেশি হতে পারে’।

ক্রোয়াট পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে পেত্রিঞ্জায় ১২ বছরের এক বালিকা রয়েছে। পার্শ্ববর্তী গ্রামে কমপক্ষে আরও পাঁচজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত ২০ জন আহতের খবর পাওয়া গেছে।

ক্রোয়েশিয়ার মাউন্টেন সার্ভিস জানায়, প্রশিক্ষিত কুকুর কাজে লাগিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

একই এলাকায় সোমবার রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে পেত্রিঞ্জা শহরে বিল্ডিং ধসে পড়ে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ