,

ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত

news-image

নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় চার মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার ভোর ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে উপজেলার হেতিমগঞ্জের পশ্চিমবাজার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৬টার দিকে মাইক্রোবাসটি সিলেট থেকে জকিগঞ্জ যাচ্ছিল। পথে হেতিমগঞ্জে পশ্চিমবাজার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই মাইক্রোবাসটিকে বিপরীতমুখী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত তিনজন। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক