ভাসানচরে পৌঁছেছে ১ হাজার ৮০৪ রোহিঙ্গা

news-image

নিউজ ডেস্ক : হত্যা নির্যাতন থেকে বাঁচতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা ৪২৮ পরিবারের ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা দ্বিতীয় ধাপে স্বেচ্ছায় ভাসানচরে পৌছেছে। এর মধ্যে পুরুষ ৪৩৩, মহিলা ৫২৩ ও শিশু ৮৪৮ জনসহ মোট ১ হাজার ৮০৪ জন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম থেকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে দুপুর ১ টায় পৌঁছেন তারা।

এসময় ভাসানচরের স্বাস্থ্যকর্মীরা তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করে নির্ধারিত ওয়্যার হাউজে কিছু দিক-নির্দেশনা দেন নৌ-বাহিনীর সদস্যরা ।

মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা। আগে আশ্রয় নেয়াসহ বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন।

১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা ভাসানচরে পৌছার বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন।

তিনি জানান, রোহিঙ্গাদের বহনকারী ৬টি জাহাজের মধ্যে ২টি দুপুর ১টায় ও পরে পর্যায়ক্রমে সবগুলো জাহাজ এসে পৌঁছায় ভাসানচরে। এর মধ্যে ৫টি জাহাজে রোহিঙ্গারা ছিল আর একটি জাহাজে তাদের মালামাল ছিল।

সোমবার সকালে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে ৩৯টি বাসে ৪২৮ পরিবারের মোট ১৮০৪ জন রোহিঙ্গা নাগরিককে চট্টগ্রামে আনা হয়।

এছাড়া রোহিঙ্গাদের মালামাল নিয়ে ১১টি কার্গো এবং ট্রাক গাড়ি বহরে যুক্ত ছিল।

এর আগে রোববার বিকেলে ও সোমবার সকালে উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্প থেকে স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের উখিয়া ডিগ্রি কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট পয়েন্টে নিয়ে আসা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন