,

আবারও সমালোচনার মুখে অভিনেত্রী মিথিলা

news-image

বিনোদন ডেস্ক : বিভিন্ন কারণে সমালোচকদের আক্রমণের শিকার হয়েছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। বিতর্ক যেন তার পিছু ছাড়ছেই না। এবার পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়লেন তিনি।

গতকাল সোমবার রাতে মিথিলা তার ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, একটি অন্ধকার রুমে বসে আছেন মিথিলা। তার পরনে শাড়ি। হালকা আলো এসে পড়েছে তার মুখমণ্ডলে। আর তিনি চেয়ে আছেন আজনার পানে।

ক্যাপশনে বৃটেনের বিখ্যাত ব্যান্ড ‘দ্য বিটলস’-এর ‘হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস’ শিরোনামের গানের মুখ ব্যবহার করে মিথিলা লিখেছেন, ‘আমি আপনাদের দিকে তাকিয়ে, যেখানে ভালোবাসা অন্তর্নিহিত/ তখনই আমার গিটার বেজে ওঠে।’

ছবিটি পোস্ট করার ১৪ ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে ২৯ হাজারের বেশি। মন্তব্য পড়েছে দুই হাজারের বেশি। আর শেয়ার হয়েছে ৬৪টি। তবে নেটিজেনদের বড় একটি অংশ তার পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেনে। সঙ্গে তার চরিত্র নিয়েও করছেন কটূক্তি।

একজন লিখেছেন, ‘কিরে মিথিলা তোমার কি লজ্জা শরম নাই, এত গালি খাওয়ার পরও তুই ফেসবুকে এ ধরনের ছবি কীভাবে দেস! তুমি মনে হয় পৃথিবীর একমাত্র ব্যক্তি যার চোখে ওপরওয়ালা লজ্জা শরম বলতে কিছু দেয়নি!’

আরেকজন লিখেছেন, ‘একটি জাতিকে মেধাশূন্য করতে তোমরাই যথেষ্ট! এসব দেখে সমাজ পর্নোগ্রাফির দিকে আকৃষ্ট হচ্ছে, যার ভবিষ্যৎ পরিণতি ভয়ংকর।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘বস্ত্রহীন শীতার্ত মানুষ। আসুন আমরা সবাই উনার পাশে দাড়াই।’ এমন অসংখ্য মন্তব্য পড়েছে তার এই ছবির কমেন্ট বক্সে।

এদিকে, দীর্ঘদিন পর কলকাতার শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরেছেন মিথিলা। দেশে ফিরেই তিনি যুক্ত হন ‘কনট্র্যাক্ট’ সিনেমার শুটিংয়ে। এটি যৌথভাবে পরিচালনা করছেন তানিম নূর আর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এটি নির্মিত হচ্ছে বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিমউদ্দিনের গল্পে। একই লেখকের উপন্যাস নিয়ে মিথিলার বর সৃজিত মুখার্জি নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম