শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি প্রখ্যাত নারী অধিকারকর্মীর কারাদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রখ্যাত নারী অধিকারকর্মী লৌজাইন আল-হাতলুলকে পাঁচ বছর আটমাসের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

তার বিরুদ্ধে সৌদির রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন ও জাতীয় নিরাপত্তার ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। এ রায় আন্তর্জাতিক সমালোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত বাইডেন প্রশাসনের সঙ্গে সৌদি আরবের টানাপড়েন তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

২০১৮ সালের ১৫ মে বেশ কয়েকজন অধিকারকর্মীর সঙ্গে গ্রেপ্তার হন ৩১ বছর বয়সী হাথলুল। এই নারীদের দীর্ঘদিন ধরে কারাগারে আটক রাখা হয়েছে কোনোরকম সাক্ষ্যপ্রমাণ ছাড়া।

সোমবার রায় ঘোষণার সময় আদালত হাথলুলেরে এরইমধ্যে কারাগারে থাকার সময়গুলো সাজা থেকে বাদ দেওয়ার কথা বলেছেন। সে অনুযায়ী এই নারী অধিকারকর্মীর জেলে থাকার সময় ২ বছর ১০ মাস বাদ যাবে।

সৌদির স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে তিনি মুক্তি পেতে পারেন।

রিয়াদের স্থানীয় সংবাদমাধ্যম সাবাক ও আল শার্ক আল-আওসাতের প্রতিবেদনে বলা হয়েছে, হাথলুলের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করবে।

সম্প্রতি মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট বলে দিয়েছেন কোনো কোনো সৌদি ইস্যুতে তিনি তার পূর্বসুরীর চেয়ে কঠোর অবস্থান নেবেন। যুক্তরাষ্ট্রের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরব।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ