,

ভাসানচরের উদ্দেশে রোহিঙ্গাদের দ্বিতীয় দল

news-image

নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের দ্বিতীয় দলটি চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে যাত্রা করেছে।

আজ মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে রোহিঙ্গা দলটি ভাসানচরের উদ্দেশে রওনা দেয়। নৌবাহিনীর জাহাজগুলো চট্টগ্রাম বোট ক্লাব থেকে যাত্রা করে।

রোহিঙ্গাদের দ্বিতীয় দলে চার শতাধিক পরিবারের ১ হাজার ৮০৪ জন নারী, পুরুষ ও শিশু রয়েছে।

ভাসানচরে যাওয়ার উদ্দেশ্যে গতকাল সোমবার কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে চট্টগ্রাম রওনা হয় এই রোহিঙ্গারা। তাঁদের নিয়ে উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩০টির বেশি বাস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গারা গত রোববার থেকে নিজ নিজ শিবিরের কর্মকর্তার কার্যালয়ে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেন। এখন তাঁরা ভাসানচরে যাচ্ছেন।

এর আগে ৪ ডিসেম্বর প্রথম দফায় কক্সবাজারের উখিয়া কলেজের মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে ৩৬টি বাস চট্টগ্রামে যায়। পরে সেখান থেকে নৌবাহিনীর জাহাজে করে ১ হাজার ৬৪২ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক