,

জোড়া লাগছে শ্রাবন্তীর সংসার!

news-image

বিনোদন ডেস্ক : সমালোচনার মুখে রয়েছেন কলকাতার সিনেমার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গেল কয়েক মাস ধরে পশ্চিমবাংলার গণমাধ্যমগুলোতে গুঞ্জন, ভেঙে যাচ্ছে শ্রাবন্তীর সংসার। স্বামী রোশন সিংয়ের সঙ্গে নাকি তার দূরত্ব বেড়েছে। নায়িকাও অবশ্য এ নিয়ে ‘রা’টি করছেন না।

এদিকে আনন্দবাজার ২৮ ডিসেম্বর প্রকাশিক এক প্রতিবেদনে সেই ভাঙনের গুঞ্জনে এবার মিলনের সুর বাজালো। সেখানে দাবি করা হয়েছে, এই মুহূর্তে শ্রাবন্তী-রোশনের সোশাল মিডিয়া বলছে, স্বামীর সঙ্গে রাগ-অভিমানের বরফ গলছে শ্রাবন্তীর।

নতুন বছরে আবার কি নতুন করে মিলবেন রোশন-শ্রাবন্তী?- এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছে কলকাতাভিত্তিক জনপ্রিয় গণমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রাবন্তীর সংসার জোড়া লাগার সম্ভাবনা অনেকখানিই। সামাজিক পাতায় একের পর এক পোস্ট দিয়ে ফের হাত বাড়িয়ে দিয়েছেন রোশন। বছর শেষে সেই ডাকেই যেন একটু একটু করে সাড়া দিচ্ছেন অভিনেত্রীও। কেমন করে? দিন কয়েক আগের পোস্টে রোশনকে নীরবতার মর্ম বুঝিয়েছেন। রোশন যতখানি সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন, তার অভিনেত্রী স্ত্রী ততটাই নীরব।

সবার মধ্যে একা দাঁড়িয়ে থাকা যুবকের ছবি পোস্ট করেন রোশন। তার দিন দুই পরেই প্রয়াত বলিউড স্টার সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন। এই পোস্ট দেখে বিষন্ন নেটাগরিকদের মনও।

রোশনের এই পোস্টগুলি কি ছুঁয়ে গিয়েছে শ্রাবন্তীকেও? রবিবাসরীয় সন্ধেয় তিনি গানে গানে আশ্বস্ত করেছেন রোশনকে? ব্যাকগ্রাউন্ডে বেজেছে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’র ‘চুরাকে দিল মেরা’ গান। সেই গানের বিশেষ অংশে লিপ সিঙ্কিং করেছেন অভিনেত্রী, ‘নেহি বেওয়াফা তুম ইয়ে মুঝকো খবর হ্যায়, বদলতি রুতমে মগর মুঝকো ডর হ্যায়’।

অর্থাৎ, রোশনের প্রতি ভালবাসা, আস্থা একেবারে হারিয়ে ফেলেননি শ্রাবন্তী! পাশাপাশি, গানের এই বিশেষ অংশ বেছে নেওয়া, তাতে লিপ সিঙ্কিং এবং শ্রাবন্তীর অভিব্যক্তি; সব মিলিয়ে ইতিবাচক কিছুই খুঁজে পাচ্ছেন নেটাগরিকেরা। ২০২১ মধুমাস হয়ে ফিরুক তারকা দম্পতির জীবনে, অনুরাগীদের এখন এটাই আন্তরিক চাওয়া।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম