মেলবোর্নে জয় দেখছে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : মেলবোর্নে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পরাজয় এড়ানোই এখন চূড়ান্ত লক্ষ্য অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দলটির ব্যাটিং লাইনে ধস নামে। সুবাদে বক্সিং ডে টেস্টে জয়ের সুভাস পেতে শুরু করেছে সফরকারী ভারত।

সোমবার ভারতের চেয়ে ১৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। একপর্যায়ে মাত্র ১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ৯৯/৬-এ পরিণত হয় স্বাগতিক দল।

এরপর ক্যামেরন গ্রিন ও প্যাট কামিন্সের দৃঢ়তায় আর কোনো উইকেট না হারিয়ে ১৩৩ রানে দিন শেষ করেছে অজিরা। পেয়েছে ২ রানের লিড।

এর আগে ভারতের প্রথম ইনিংস থামে ৩২৬ রানে। ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে দিন শুরু করেছিল দলটি। সেঞ্চুরি করে অপরাজিত থাকা রাহানে এদিন ব্যক্তিগত ১১২ রানে আউট হয়েছেন।

চার ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৭১ রান থেকে শেষ সেশনে ৪ উইকেট হারিয়ে ফেলে।

অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ২৫ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ ২৮ রান খরচায় নিয়েছেন ১ উইকেট।

ইনজুরিতে পড়ায় ফাস্ট বোলার উমেশ জাদবকে ছাড়াই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল করছে ভারত।

সিডনিতে প্রথম টেস্টে লজ্জায় ডুবেছিল ভারত। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে ৮ উইকেটে ম্যাচ হেরে বসে। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে দলটি।

সংক্ষিপ্ত স্কোর

তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার ২ রানের লিড

অস্ট্রেলিয়া ১৯৫ (লাবুসেন ৪৮, বুমরাহ ৪-৫৬) এবং ১৩৩ (ওয়েড ৪০, জাদেজা ২-২৫)

ভারত ৩২৬ (রাহানে ১১২, জাদেজা ৫৭, লায়ন ৩-৭২)।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ