রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে আঙুলের ছাপ নিয়ে ভোটাররা ভোগান্তিতে

news-image

সাভার প্রতিনিধি : ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি ও বৃদ্ধি পায়।

শীতকে উপেক্ষা করে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই পৌরসভার বিভিন্ন কেন্দ্রে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট দিতে আসেন ভোটাররা।

তবে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় বিষয়টি বুঝতে সময় লাগছে ভোটারদের। পাশাপাশি নারীদের আঙুলের ছাপ ম্যাচ না করায় এবং মেশিন ঠিকমতো কাজ না করায় ধীর গতিতে চলছে ভোটগ্রহণ।

ধামরাই পৌরসভার ৩নং ওয়ার্ড আবদুস সুবহান মডেল হাই স্কুল কেন্দ্রে গিয়ে ভোটারদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।

গায়ের সঙ্গে গা ঘেঁষে ঠেলা ধাক্কার মধ্য দিয়ে নারী এবং পুরুষ ভোটাররা আলাদা আলাদা লাইনে ভোট গ্রহণের জন্য অপেক্ষা করছেন বিভিন্ন বুথের সামনে। কিন্তু ভেতরে ধীর গতিতে ভোটগ্রহণ চলায় দীর্ঘক্ষণ কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোটারদের।

আফজাল হোসেন নামে একজন ভোটার অভিযোগ করেন, দীর্ঘক্ষণ ধরে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারছি না। তিন ঘণ্টা ধরে অপেক্ষায় রয়েছি কিন্তু ধীর গতির কারণে এখনো ভোট দিতে পারিনি।

কেন্দ্রটিতে থাকা উটপাখি প্রতীকের সমর্থক রায়হানুল ইসলাম অভিযোগ করেন, ভোটাররা ইভিএম পদ্ধতি না বোঝায় ভোট গ্রহণে বিলম্ব হচ্ছে। এ ছাড়া মেয়র পদে নৌকার প্রার্থীর পক্ষে থাকা এজেন্ট গান বুথের ভেতরে নৌকায় ভোট দেয়ার সঙ্গে সঙ্গে পানির বোতল মার্কায় চাপ দিয়ে দিচ্ছেন।

সাফিয়া আক্তার নামের একজন নারী ভোটার অভিযোগ করেন, অসুস্থ শরীর নিয়ে সকাল থেকে কেন্দ্রের মধ্যে ঘুরতেছি ভোট দেয়ার জন্য কিন্তু তিনবার জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ও তালিকায় নাম খুঁজে না পাওয়ায় ভোট দিতে পারি নাই। এ সময় তার জাতীয় পরিচয়পত্রের পেছনে আঙুলের ছাপ নেই লেখা দেখা যায়।

কেন্দ্রটির দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান বলেন, এখন পর্যন্ত কেন্দ্রটিতে প্রায় ৪০ ভাগ পড়েছে। হয়তো নির্ধারিত সময়ে ভোট গ্রহণ সম্ভব হবে না। সে ক্ষেত্রে ভোটার লাইনে থাকলে অতিরিক্ত সময়ের ব্যবস্থা করা হবে। আমার কেন্দ্রে বিএনপির কোনো এজেন্ট এখনো পর্যন্ত আবেদন করেনি। যদি কেউ আবেদন করে তাকে ভেতরে বসার ব্যবস্থা করা হবে। এ ছাড়া আমার কাছে এখনো কোনো অভিযোগ আসেনি, আসলে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী