,

যুক্তরাজ্য থেকে ফিরলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়ায় যুক্তরাজ্য থেকে কেউ বাংলাদেশে এলে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবে হবে।

সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুশাসন দেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, ‘লন্ডন থেকে দেশে এলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে।’

ঢাকার দিয়াবাড়ী ও হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনের ব্যবস্থা আছে জানিয়ে তিনি বলেন, ‘কিছু হোটেলের ব্যবস্থাও রাখা হবে। হোটেলে কোয়ারেন্টাইনে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে হোটেল খরচ দিতে হবে।’

কখন থেকে এই নির্দেশনা কার্যকর হবে, তা সোমবার রাতে সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠকে ঠিক করে জানিয়ে দেওয়া হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

উল্লেখ্য, যুক্তরাজ্যে করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক নতুন ধরন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশটির সঙ্গে সড়ক, নৌ ও বিমান যোগাযোগ বন্ধ করে দিলেও বাংলাদেশ এখনো যোগাযোগ বন্ধ করেনি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের