,

রোনালদো শতাব্দীর সেরা ফুটবলার

news-image

স্পোর্টস ডেস্ক : গ্লোব সকার অ্যাওয়ার্ডের একবিংশ শতাব্দীর সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পুরস্কারটি জেতার লড়াইয়ে ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি, মোহাম্মদ সালাহ ও রোনালদিনহো।

রোববার রাতে দুবাইয়ে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে একবিংশ শতাব্দীর তথা ২০০১ থেকে ২০২০ সালের সেরা ফুটবলারের পুরস্কার তুলে দেয়া হয় পর্তুগীজ তারকার হাতে।

৩৫ বছর বয়সী রোনালদো সাফল্যে মোড়ানো ২০০১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন। পর্তুগালের হয়ে জিতেছেন ইউরো ও উয়েফা ন্যাশন্স লিগ। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জিতেছেন তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন দুটি লা লিগার শিরোপা। আর জুভেন্টাসের হয়ে দুটি ইতালিয়ান সিরি’আ লিগের শিরোপা জিতেছেন।

এছাড়া উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে তিনি সর্বোচ্চ ১৩৪ গোল করেছেন। পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর। এসব কিছু মিলিয়েই তিনি নির্বাচিত হয়েছেন একবিংশ শতাব্দীর সেরা ফুটবলার।

গ্লোব সকার অ্যাওয়ার্ডে ২০১১ সাল থেকে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করা হচ্ছে। গতবার টানা চতুর্থ ও মোট ষষ্ঠবারের মতো পুরস্কারটি জিতেছিলেন রোনালদো। এবার একই মঞ্চে পেলেন আরও বড় স্বীকৃতি।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক