,

এবার স্কুলে বই যেভাবে বিতরণ হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে এবার স্কুল বন্ধ রেখেই শিক্ষার্থীদের উপস্থিত করে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। তবে শিক্ষার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে স্কুল থেকে বই নিতে হবে। তবে একেক দিন একেক ক্লাসের শিক্ষার্থীদের হাতে প্যাকেটজাত বই তুলে দেয়া হবে।
রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করে এসব তথ্য জানানো হয়েছে।

ক্লাস ও রোল অনুযায়ী নতুন পাঠ্যপুস্তক প্যাকেটজাত করে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাউশি। একদিন শুধুমাত্র এক শ্রেণীর শিক্ষার্থীদের বই দেয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে ক্লাস ও রোল অনুযায়ী শিডিউল দেয়া থাকবে। সেই শিডিউল অনুযায়ী নির্ধারিত দিনে শিক্ষার্থীরা বই সংগ্রহ করতে পারবে।

এ বিষয়ে মাউশির পরিচালক (বিদ্যালয়) বেলাল হোসাইন গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে এবার স্কুল থেকেই নতুন বই বিতরণ করা হবে। এটি বাস্তবায়নে আমরা মাঠ পর্যায়ে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা দেব। প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হবে।

জানা গেছে, বই বিতরণের জন্য এ বছর প্রায় ৩৫ কোটি বই মুদ্রণ করেছে সরকার। এর মধ্যে মাধ্যমিকের বই প্রায় ২৪ কোটি ৩৪ লাখ। বাকিটা প্রাথমিক স্তরের। ১ জানুয়ারির আগে মাধ্যমিক স্তরের সব বই না পৌঁছলেও প্রাথমিক স্তরের সব বই পৌঁছে যাবে স্কুলে স্কুলে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক