,

সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে বিমান, স্থল ও সমুদ্রপথে সৌদি আরবে প্রবেশের নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

সৌদি নাগরিক নয়, এমন ব্যক্তিদের দেশত্যাগের অনুমতি এবং বিশেষ ক্ষেত্রে কাউকে দেশে প্রবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান পরিস্থিতি মূল্যায়ন করছে কর্তৃপক্ষ।

করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তখনই এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, প্রয়োজনে এ নিষেধাজ্ঞা আরও বাড়ানো হতে পারে।

আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি স্থল ও নৌ সীমান্তও বন্ধ করে দেওয়া হয়।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার-এর হিসাব অনুযায়ী, সৌদি আরবে এখন পর্যন্ত তিন লাখ ৬২ হাজার ২২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ছয় হাজার ১৮৫ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক