,

১২ অঞ্চলে শৈত্যপ্রবাহ, চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে আজ মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ৪ দিনেও শৈত্যপ্রবাহ বিদায়ের সম্ভাবনা নেই। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তারা বলছে, আগামী ৪ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, গোপালগঞ্জ ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলোর মধ্যে গোপালগঞ্জে ৯ ডিগ্রি, শ্রীমঙ্গলে ৮ দশমিক ৪ ডিগ্রি, রাজশাহীতে ৮ ডিগ্রি, ঈশ্বরদীতে ৯ দশমিক ২ ডিগ্রি, বদলগাছীতে ৮ দশমিক ২ ডিগ্রি, দিনাজপুরে ৯ দশমিক ৭ ডিগ্রি, তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি, রাজারহাটে ৯ দশমিক ৮ ডিগ্রি, সাতক্ষীরায় ১০ ডিগ্রি, যশোরে ৮ দশমিক ৬ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৭ ডিগ্রি, কুমারখালীতে ১০ ডিগ্রি, বরিশালে ৯ দশমিক ৬ ডিগ্রি, খেপুপাড়া ও ভোলায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক