,

সুন্দরবন মার্কেটে আরও অর্ধশতাধিক দোকান উচ্ছেদ

news-image

অনলাইন ডেস্ক : গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে অর্ধশতাধিক অবৈধ দোকান ভেঙে দেওয়া হয়েছে। রবিবার (২৭ ডিসেম্বর) চতুর্থ দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ নিয়ে মার্কেটটির দুই-তৃতীয়াংশ নকশাবহির্ভুত দোকান অপসারণ করল সংস্থাটি।

এ বিষয়ে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, ওই মার্কেটে সাত শতাধিক অবৈধ দোকান রয়েছে। রবিবার দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।

তিনি আরও জানান, আগামী কাল সোমবার পঞ্চম দিনের মতো এই মার্কেটে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের