,

‘নিউ ইয়ারের’ আয়োজনে নিয়ম ভাঙলেই জরিমানা

news-image

অনলাইন ডেস্ক : নতুন বছরের অনুষ্ঠানে ভীড় নিয়ে সরকারের বেঁধে দেওয়া নিয়ম লঙ্ঘন করলে বড় ধরনের জরিমানা করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুবাইয়ে ৩০ জনের বেশি মানুষের জমায়েতকে নিরুৎসাহিত করা হয়েছে। সঙ্কট ও দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ বলছে, নিয়ম লঙ্ঘন করা হলে অনুষ্ঠানের আয়োজককে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হবে। যারা অনুষ্ঠানে যোগ দেবেন, তাদের প্রত্যেককে ১৫ হাজার দিরহাম করে জরিমানা করা হবে।

করোনা বিধিমালা মেনে আনন্দ করার ব্যাপারে কোনো বাধা নেই। কেউ যেন করোনা বিধি লঙ্ঘন না করে, সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।

পারিবারিতভাবে স্বল্প পরিসরে আয়োজন করা হলেও সেখানে উপস্থিত ব্যক্তির সংখ্যা ৩০ জনের কম হতে হবে। মাস্ক পরে থাকতে হবে সবাইকে।

এছাড়া পুরো সময় একে অন্যের কাছ থেকে অন্তত চার স্কয়ার মিটার দূরে অবস্থান করতে হবে। এর ব্যত্যয় ঘটলেই গুনতে হবে জরিমানা।

সূত্র: খালিজ টাইমস

 

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী