শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশগামীদের জন্য আরও ২১ ল্যাব

news-image

করোনাভাইরাস পরীক্ষার জন্য বিদেশযাত্রীদের জন্য সরকার আরও ২১টি বেসরকারি পরীক্ষাগারের অনুমোদন দিয়েছে। সেইসঙ্গে নমুনা পরীক্ষার ফি তিন হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০০ নির্ধারণ করেছে সরকার।স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ গত বৃহস্পতিবার নতুন এই ল্যাবগুলোর অনুমোদন দেয়। আর এ নিয়ে ৩১টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এখন থেকে বিদেশযাত্রীদের করোনা পরীক্ষা হবে।

নতুন করে অনুমোদন পাওয়া ল্যাবগুলো হচ্ছে—আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ, গ্রিনলাইফ মেডিক্যাল কলেজ, মেডিনোভা মেডিক্যাল সার্ভিসেস, আালোক হেলথ কেয়ার লিমিটেড, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, বসুন্ধরা মেডিক্যাল অ্যান্ড ডায়াগনিস্টক সেন্টার, ডিএনএ সল্যুশন লিমিটেড, বায়োমেড ডায়াগনস্টিক, ডাইনামিক ল্যাব ডায়াগনিস্টক অ্যান্ড মেডিক্যাল চেক আপ, বিআরবি হাসপাতাল, নোভাস ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, প্রেসক্রিপশন পয়েন্ট, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, আইচি হাসপাতাল লিমিটেড, বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, সিলেটের সীমান্তিক প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার, চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড এবং কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল।

বেসরকারি এসব ল্যাবের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ