,

সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে পাওয়া করোনার (কোভিড-১৯) নতুন ধরন ইতোমধ্যে বিশ্বের আরও অনেক দেশেই শনাক্ত হয়েছে। কানাডা ও জাপানেও এই নতুন ধরন পাওয়া গেছে, যা ইউরোপের দেশগুলোর বাইরে।

এ ছাড়া ইতোমধ্যে এ নতুন ধরনের দেখা মিলেছে স্পেন, সুইৎজারল্যান্ড, সুইডেন ও ফ্রান্সে। যুক্তরাজ্য থেকে আসা মানুষজনের সংস্পর্শের কারণে এসব দেশে এই নতুন ধরন দেখা যাচ্ছে।

যদিও কানাডার অন্টারিওতে এক দম্পতির শরীরে এই ভাইরাসের নতুন ধরনের মিল পাওয়া গেলেও তারা কীভাবে আক্রান্ত হয়েছেন, তা জানা যায়নি। তাদের অন্য দেশে ভ্রমণ বা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সংস্পর্শে আসার ইতিহাস নেই।

এ পরিস্থিতিতে অনাবাসিক নাগরিকদের আগামী এক মাসের জন্য দেশে আসা নিষিদ্ধ করে দিয়েছে জাপান। আগামী সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বিজ্ঞানীরা বলছেন, যুক্তরাজ্যের কঠোর নজরদারি ব্যবস্থার কারণে হয়তো সেদেশে প্রথম নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হয়ে থাকতে পারে। গত সেপ্টেম্বর মাসে প্রথম লন্ডনসহ ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে করোনার এই নতুন এবং অত্যন্ত সংক্রামক জাতটি ছড়িয়ে পড়ে। এই নতুন ধরন আগের চেয়ে আরও দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম।

সূত্র: বিবিসি

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের