ছয় দিন ধরে হাসপাতালে রোকেয়া হলের এজিএস, বিচার না পেয়ে হতাশ

news-image

অনলাইন ডেস্ক : ৬ দিন আগে ছাত্রলীগের সিনিয়র দুই নেত্রীর বেধড়ক মারধরের শিকার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদের এজিএস ও ছাত্রলীগের হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বী। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হ্য়। সেই থেকে হাসপাতালে রয়েছেন তিনি। এখনও পুরোপুরি সুস্থ হননি। শক্ত খাবার খেতে পারছেন না। কিন্তু এই অবস্থায় হাসপাতাল থেকে বের হয়ে যেতে চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তন্বী। এদিকে ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিযুক্ত দুই নেত্রীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি মেলেনি আশ্বাসও।

২১ ডিসেম্বর রাত ১২টার দিকে ফোন দিয়ে ডেকে নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি জেসমিন শান্তা রোকেয়া হল সংসদের এজিএস ফাল্গুনী দাস তন্বীকে বেধড়ক মারধর করে। এরপর তাকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়।

তন্বীর অভিযোগ, হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করা হচ্ছে। শনিবার তিনি বলেন, হঠাৎ ডাক্তার এসে আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করে রিলিজ দেয়ার কথা বলেন। ডাক্তারের এমন কথায় বিস্মিত হয়ে তন্বী বলেন, কীভাবে একজন ডাক্তার আমার সাথে কথা না বলে ছাড়পত্র দেয়ার কথা বলেন? এখানে অবশ্যই কেউ না কেউ হাসপাতাল থেকে আমাকে বের করে দিতে প্রেসার দিচ্ছে। আমি এখনো শক্ত খাবার খেতে পারছি না। সারাক্ষণ স্যালাইন ও তরল খাবার খেতে হচ্ছে বলেও জানান রোকেয়া হলের এই এজিএস।

তিনি আরও বলেন, আমি ছাত্রলীগের পক্ষ থেকে বিচার পাওয়ার আশা করছিলাম। নেতারা আমাকে তিনদিন পর গতকাল দেখে গেছেন। কিন্তু এখন পর্যন্ত ছাত্রলীগের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পর্যন্ত দেয়নি। এতে আমি খুবই হতাশ হয়েছি। এখন মামলা করা ছাড়া আমার আর কোনো পথ নেই।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে কেন্দ্রকে ব্যবস্থা নেয়ার জন্য জানিয়েছি। যদি তারা ব্যবস্থা না নেয় তাহলে সামনে আমরা বিচারের ব্যাপারে কঠোর হবো।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ