রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সেলোনায় বেশ ব্যস্তই আছেন মেসি : কোম্যান

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় লিওনেল মেসি বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং অনুশীলনেও কঠোর পরিশ্রম করছেন বলে মন্তব্য করেছেন কোচ রোনাল্ড কোম্যান। চলতি বছরের শুরুতে বার্সেলোনা ছাড়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছিলেন আর্জেন্টাইন এই সুপারস্টার। কিন্তু তৎকালীন ক্লাব জোসেপ মারিয়া বার্তোমেউর মেসিকে আটকানোর জন্য বিপুল পরিমাণ অর্থ রিলিজ ক্লজ দাবী করে বসেন। যে কারণে আটকে যেতে হয় মেসিকে। যদিও তখন থেকেই কাতালান জায়ান্টদের সাথে মেসির সম্পর্ক ভাল যাচ্ছে না বলেই সমালোচকরা দাবী জানিয়েছেন। মেসি অবশ্য নতুন করে ক্লাবের সাথে যুক্ত হয়ে নিজের সেরাটা দেবারই প্রতিশ্রুতি দিয়ে আসছেন।

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে কোম্যান বলেছেন, ‘একদিক থেকে দেখতে গেলে সব খেলোয়াড়ের জন্য চিত্রটা একেবারেই অভিন্ন। সে যদি ফিট থেকে ভাল খেলতে পারে তবে সকলেই তার প্রশংসা করবে। তবে অবশ্যই লিওর বয়স সকলের থেকে বেশী। যদিও সে এমন একজন খেলোয়াড় যে সব সময় জয়ের জন্যই মাঠে নামে। তার মধ্যে এই স্পৃহা এখনো আছে। প্রতিদিনই সে নিজেকে আরো পরিণত করার জন্য অনুশীলনে কঠোর পরিশ্রম করছে। এই মুহূর্তে সত্যিকার অর্থেই মেসি বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে।

কোচ হিসেবে নিজের খেলোয়াড়দের সম্পর্কে বলতে আমি পছন্দ করি। আর মেসিও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। বিশেষ করে সে যেহেতু দলীয় অধিনায়ক সে কারণেই তাকে নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তার সাথে খেলোয়াড়, ম্যাচ সব বিষয় নিয়ে আমার প্রচুর আলাপ হয়। একজন কোচ হিসেবে খেলোয়াড়দের সাথে নিবিড় সম্পর্ক রাখাটাও জরুরী।

বুধবার লা লিগায় ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে গোল করে মেসি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে একটি ক্লাবের হয়ে ক্যারিয়ারে সর্বোচ্চ গোল করার কৃতিত্ব অর্জন করেছেন। ম্যাচের তৃতীয় গোলটি করে মেসি নতুন এই বিশ্বরেকর্ডটি গড়েন। বার্সেলোনার জার্সি গায়ে সর্বমোট ৬৪৪ গোল করে এই মাইলফলক স্পর্শ করেন মেসি। এজন্য টানা ১৭ মৌসুমে তিনি ৭৪৯টি ম্যাচ খেলেছেন। এর মাধ্যমেই সান্তোসের হয়ে পেলের দীর্ঘদিনের রেকর্ডটি তিনি ছাড়িয়ে গেছেন।

২৪ পয়েন্ট নিয়ে বর্তমানে লা লিগা টেবিলের পঞ্চম স্থানে রয়েছে বার্সেলোনা। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে বার্সা আট পয়েন্ট পিছিয়ে রয়েছে।

কোম্যান জানিয়েছেন তাদের মূল লক্ষ্য লা লিগার শিরোপা নিশ্চিত করা এবং এজন্য প্রয়োজনীয় সব কিছুই করতে প্রস্তুত আছে তার দল। কোম্যান বলেন, ‘বার্সেলোনার মত দলের সাথে থাকলে সেখানে জয় ভিন্ন অন্য কোন কিছুই কল্পনা করা যায়না।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী