,

সরকারি পাটকল ইজারা দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান

news-image

অনলাইন ডেস্ক : সরকারি পাটকল ইজারা দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নেতৃবৃন্দ। স্কপের ৯ দফা দাবির সমার্থনে আজ শনিবার দেশব্যাপী বিক্ষোভ দিবস পালনের অংশ হিসাবে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে নেতৃবৃন্দ এই আহ্বান জানান।

রাজধানীর জিপিও চত্ত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র সভাপতি সহিদুল্লাহ চৌধুরী। বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা ও সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, ট্রেড ইউনিয়ন সঙ্ঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নূরুল আমীন, লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকীল আক্তার চৌধুরী, জাতীয় ফেডারেশনের সভাপতি শামীম আরা, টিইউসি’র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক ফিরোজ হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের আনোয়ার আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের খালেকুজ্জামান লিপন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, সংসদীয় স্থায়ী কমিটি পাটকলসমূহ চালু এবং আধুনিকায়ন করার সুপারিশ করলেও পাট মন্ত্রণালয় পাটকলগুলি ইজারা দেওয়ার জন্য কমিটি গঠন করেছে। পাটকলের পর একইভাবে কয়েকশত কোটি টাকা ঋণ ও লোকসানের অভিযোগ তুলে ৬টি চিনিকলের উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। যন্ত্রপাতির আধুনিকায়ন, পুরাতন ঋণ ও ঋণের সুদ মওকুফ এবং পরিচালনা প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতা আর দুর্নীতি বন্ধ করে চিনিকলসমূহকে লাভজনক করা সম্ভব।

নেতৃবৃন্দ আরো বলেন, করোনাকালে যখন রাষ্ট্রের দায়িত্ব সকল নাগরিকের সার্বিক সুরা নিশ্চিত করা, যখন রাষ্ট্র এই দায়িত্ব শিকার করে নিয়ে বিভিন্ন খাতে প্রণোদনা হিসাবে ভর্তুকি-ঋণ দিচ্ছে, সেই সময়েই রাষ্ট্রীয় পাটকল-চিনিকল বন্ধ করা হচ্ছে। এতে হাজার হাজার শ্রমিক এবং তাদের উপর নির্ভরশীল লক্ষ লক্ষ মানুষকে কর্মহীন হয়ে পড়ছে। এরমাধ্যমে সরকার ধনিদের স্বার্থরাকারী হিসেবে পরিচয় দিচ্ছে।

নেতৃবৃন্দ বিরাষ্ট্রীয়করণ বন্ধ করে বন্ধ পাটকল-চিনিকলসমূহ রাষ্ট্রীয় মালিকানায় চালু ও আধুনিকায়ন, আইন করে মালিকানা নির্বিশেষে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন ও বিধিমালা প্রণয়নসহ স্কপের ৯ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশ শেষে লাল পতাকা হাতে শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের