ব্রহ্মপুত্র নদের ভাঙন কবলিত স্থানে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা

news-image

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন কবলিত স্থানে অবৈধ বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমান ও ভাসমান একটি ড্রেজারসহ মালামাল জব্দ করেছে।

আজ শনিবার বিকালে উপজেলার তেতুলিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম চলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার তেতুলিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন করায় খান বাহাদুর ইসমাঈল সড়কে ভাঙন দেখা দেয়। এ অবস্থায় ভাঙন কবলিত স্থান থেকে তেতুলিয়া গ্রামের হাজী আব্দুল মান্নানের ছেলে মাসুদ রানা ভাসমান ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। শনিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু উত্তোলনকারী মাসুদ রানাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ভাসমান ড্রেজার ও মালামাল জব্দ করে স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলামের জিম্বায় রাখে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম বলেন, ভাঙ্গণকবলিত অবৈধ বালু উত্তোলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী জরিমানা ও ড্রেজার জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ