শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র বিক্রি করতে গিয়ে পুলিশ কনস্টেবল আটক

news-image

অনলাইন ডেস্ক : অস্ত্র বিক্রি করতে গিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে অস্ত্রসহ (রিভলবার) ধরা পড়েছে এক পুলিশ সদস্য। চট্টগ্রাম শিল্প পুলিশে এই কসস্টেবলের নাম সৌরভ বড়ুয়া।

গত শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হলেও শনিবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়।

আটকের পর কনস্টেবল সৌরভ বড়ুয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করেছেন। পরে আসামি পুলিশ সদস্য সৌরভ বড়ুয়াকে আদালতের মাধ্যমে শনিবার সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম শিল্প পুলিশে কর্মরত কনস্টেবল সৌরভ বড়ুয়া পাঁচ দিন আগে থেকে ছুটিতে রয়েছেন। গোপন তথ্যের ভিত্তিতে জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে গোয়েন্দা পুলিশ সৌরভ বড়ুয়াকে আটক করে। পরে তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়। কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে সৌরভকে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়। পরে এই ঘটনায় কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) শাহ মুহাম্মদ আবদুর রউফ বলেন, অস্ত্রসহ এক পুলিশ সদস্যকে আটকের ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়

এর আগে, গত বৃহস্পতিবার এক ব্যক্তির কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ইয়াবা দিয়ে ফাঁসানোর ভয় দেখানোর ঘটনায় করা মামলায় সীতাকুণ্ড থানার দুই পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়। তারা হলেন, এসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল সাইফুল ইসলাম।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ