,

কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২, আহত ৪০

news-image

ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের ইটনা উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার প্রজারকান্দা গ্রামের নূর হোসেনের ছেলে বাদল মিয়া (৪৫) ও শান্তিপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মিরাশ আলী (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার টেম্পোতে লোক উঠানো কেন্দ্র করে দুগ্রামের কয়েকজনের সঙ্গে ঝগড়া হয়।

রাতে আমিরগঞ্জ বাজারে দুপক্ষে এসব নিয়ে সালিশও বসেন। সেখানে প্রজারকান্দা গ্রামের আতাউরকে মারধর করে শান্তিপুরের লোকজন।

এর জেরে শনিবার সকাল ৯টার দিকে দুপক্ষের অন্তত দুই হাজার লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারের কাছে আন্ধাইর এলাকায় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হন।

প্রত্যন্ত এলাকা হওয়ায় সেখানে পুলিশের পৌঁছাতে কিছুটা দেরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয়রা জানান, আহতদের হবিগঞ্জে পাঠানো হয়েছে।

ইটনা থানার ওসি মুর্শেদ জামান জানান, দুই গ্রামের বাসিন্দাদের পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হয়েছেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী