,

গাজায় ইসরাইলের বিমান হামলা

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজায় শুক্রবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরাইলের যুদ্ধবিমান।

অধিকৃত গাজার আল-বুরেইজ শরণার্থী শিবির ও দেইর আল-বালাহ এলাকায় দখলদার ইসরাইলি বাহিনী ওই বিমান হামলা চালিয়েছে বলে শনিবার সকালে স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন। খবর আনাদোলুর।

ইসরাইলি হামলায় গাজার পূর্বাঞ্চলে আল-তুফা এলাকায় শিশুদের একটি হাসপাতাল, একটি আবাসিক এলাকা ও একটি বিকলাঙ্গদের পুনর্বাসন কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করছে, তারা হামাসের অস্ত্রভাণ্ডার, মাটির নিচে সামরিক স্থাপনা ও সামরিক চেকপোস্ট লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে।

শুক্রবার গাজা থেকে ইসরাইলে দুটি রকেট নিক্ষেপের জের ধরে ওই হামলা চালায় বলে দাবি তেলআবিবের। তবে ইসরাইল বলছে, তাদের আয়রন ডোম প্রতিরক্ষাব্যবস্থা এগুলো আকাশেই ধ্বংস করে ফেলেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরাইলের বিমান হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া