বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুডপান্ডার আইফোন সিক্স পেলেন হোসাইন প্রতীক

foodpandaক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ উপলক্ষে ক্রিকেটপ্রেমীদের জন্য ফুডপান্ডা আয়োজন করেছিল কুইজ কনটেস্ট। এর অংশ হিসেবে ফুডপান্ডার ফেসবুক পেইজে (facebook.com/FoodpandaBangladesh) খেলা চলাকালীন পোস্ট করা হয় তিনটি করে প্রশ্ন। প্রতিদিন সঠিক উত্তর প্রদানকারীদের মধ্যে প্রথম ৩ জন করে পেয়েছিলেন ৩০০ টাকার গিফট ভাউচার। আর সবগুলো ম্যাচ মিলে সর্বোচ্চ সঠিক উত্তর প্রদানকারী হোসাইন প্রতীক জাভের পেয়েছেন একটি ব্র্যান্ড নিউ আইফোন সিক্স।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে তার হাতে আইফোন সিক্স তুলে দেন ফুডপান্ডা বাংলাদেশের পরিচালক আমব্রিন রেজা, সহকারী পরিচালক যুবায়ের বিএ সিদ্দীকী, হেড অব মার্কেটিং সাকেরিনা খালেদ প্রমুখ। হোসাইন প্রতীক জাভের বলেন, ফুডপান্ডার কুইজ কনটেস্ট ছিল খুবই উত্তেজনাপূর্ণ। আমি শ্রীলঙ্কার ম্যাচের সময় প্রতিটি কুইজ জিতেছি। কিন্তু পাকিস্তান ম্যাচের সময় কোনো কুইজ জিততে পারিনি।

উল্লেখ্য, ইউরোপ, এশিয়া আফ্রিকাসহ বিশ্বের ৪৬টিরও বেশি দেশে ফুডপান্ডার কার্যক্রম রয়েছে। www.foodpanda.com.bd সাইটে গিয়ে ফুডপান্ডা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং অর্ডার দেয়ার নিয়মকানুন জানা যাবে। বাংলাদেশে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে সেবা দিচ্ছে ফুডপান্ডা।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা