রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইকেল লেনের বেহাল দশায় মেয়র আতিকুলের ক্ষোভ

news-image

অনলাইন ডেস্ক: বাইসাইকেল চালানোয় উৎসাহ দিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন সড়কে আলাদা সাইকেল লেন তৈরি করা হয়েছে। কিন্তু এসব লেনের ওপর পুলিশবক্স, অস্থায়ী দোকানপাট ও গাড়ি পার্কিং গড়ে উঠেছে। ফলে কার্যত কোনো কাজে আসছে না সাইকেল লেন। সাইকেল লেনের এই অবস্থা দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র আতিকুল ইসলাম। এতে তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ উল্লেখ করেছেন, যার শিরোনাম ‘কাজে লাগছে না আলাদা লেনের সুবিধা’।

ডিএনসিসি মেয়র লিখেছেন, ‘যানজটের নগরীতে সাইকেল আরোহীদের আরও উৎসাহিত করতে তৈরি করা হয়েছে এই আলাদা সাইকেল লেন। অথচ পুলিশবক্স স্থাপন, অবৈধ পার্কিং এবং নানাভাবে বেদখলের কারণে সাইকেল লেনের সুফল পাচ্ছেন না আরোহীরা। এই অবস্থা চলতে দেয়া হবে না। যেভাবে নগরবাসীকে সাথে নিয়ে ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে ঠিক একই প্রক্রিয়ায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ডিএনসিসি কর্তৃপক্ষ।’

তিনি আরও লিখেছেন, ‘তবে মনে রাখা জরুরি, নগরবাসীর সচেতনতা এবং সক্রিয় প্রতিরোধই এই সমস্যার সর্বোত্তম সমাধান।’

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী