,

রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৬

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীতে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ চোরাচালান চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে দক্ষিণখান থানাধীন ৫০ নং ওয়ার্ডের গুলবার মুন্সি সরণি থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-২।

গ্রেফতাররা হলেন- মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দক্ষিণখানে অভিযান চালায় র‌্যাব- ২ এর একটি দল।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়।

পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কাচের জারে ৮.৯৬ কেজি (জারসহ) সাপের বিষ পাওয়া যায়; যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা।

এছাড়া সাপের বিষ সংক্রান্ত একটি সিডি ও বই উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে। গ্রেফতার ব্যক্তিরা অধিক মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করে আসছে। তারা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সদস্য।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানানো হয় র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে।
সূত্র : যুগান্তর

 

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া