,

শাহজাদপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে গলা কেটে হত্যা

news-image

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ব্রি-আঙ্গারু গ্রামের এক মানসিক প্রতিবন্ধী নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারগু খাতুন (৩৬) ব্রি-আঙ্গারু পুর্বপাড়া গ্রামের ইসমাইল সরদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে কে বা কারা জবাই করে হত্যার পর নারগু খাতুনের লাশ বাড়ির পাশে ফেলে চলে যায়। আজ শুক্রবার ভোরে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে অবিবাহিত প্রতিবন্ধী এই নারীকে হত্যা করা হয়েছে।

এদিকে গত কয়েক দিন ধরে এলাকায় আব্দুল্লাহ ও রউফ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই মধ্য আব্দুল্লাহ গ্রুপ সমর্থিত ইসমাইল সরদারের মেয়েকে হত্যা করা হলো।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, বিষয়টি আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি