,

মেরিন ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি মেরিন ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়েছে এবং সময়ের ব্যবধানে তা বিস্তার লাভ করছে। এরইমধ্যে ওই এলাকা থেকে ৭ হাজারেরও বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে।

গত বুধবার অগ্নিকাণ্ড শুরু হয় এবং বৃহস্পতিবার দুপুরের মধ্যেই তা তিন হাজার একর ভূমির গাছপালা ও ফসলের ক্ষেত পুড়িয়ে দেয়। ক্যালিফোর্নিয়ার বন এবং দাবানল নিয়ন্ত্রণ বিভাগ এই তথ্য দিয়েছে।

এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি বা কোনও হতাহতের খবর পাওয়া যায়নি তবে আগুনের ভয়াবহতা বিবেচনা করে ঘাঁটির কাছাকাছি যে সমস্ত ঘর-বাড়ি রয়েছে সেখান থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়।

মধ্যরাত পর্যন্ত দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে জানিয়েছেন দমকল বাহিনীর ক্যাপ্টেন থমাস শুটস। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ১০ হাজার ঘর-বাড়ি ভস্মীভূত ও ৩০ জন নিহত হয়। এরপর আবার সেখানে অগ্নিকাণ্ড শুরু হল।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের