রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের যুক্তরাষ্ট্রের পুলিশের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার অভিযোগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক মাস আগে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ যুবককে নৃশংসভাবে খুন করা হয় আমেরিকায়। সেই মৃত্যুর প্রতিবাদে ঝড় উঠেছিল আমেরিকাজুড়ে।আবারও এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবককে খুন করার প্রতিবাদে বৃহস্পতিবার শামিল হলো সেদেশের বড় অংশের মানুষ। অভিযোগ, এ মাসে এই নিয়ে দুজন কৃষ্ণাঙ্গকে খুন করেছে পুলিশ।

গত সোমবার তাকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। তার নাম মরিস হিল (৪৭)। ওইদিন রাতে বাড়ির গ্যারেজে ছিলেন তিনি। তখন তাকে পরপর গুলি চালিয়ে মেরে ফেলেন এক পুলিশ অফিসার।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মরিস ওই অফিসারের দিকে এগিয়ে যাচ্ছেন। তার এক হাতে ধরা ছিল মোবাইল। তবে অন্য হাতে কিছু ছিল কি না, তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে পরে জানা যায়, তার কাছে কোনও অস্ত্র ছিল না।

কলম্বাস পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পুলিশ অফিসার অ্যাডাম কয়েরের মনে হয়েছিল মরিসের হাতে বোধহয় কোনও অস্ত্র রয়েছে। আর তাই তিনি আত্মরক্ষার্থে গুলি চালিয়ে দেন। কলম্বাসের পুলিশ কর্তা টমাস কুইনল্যান জানিয়েছেন, ওই পুলিশ অফিসারকে বরখাস্ত করা হবে। বিনা কারণে এক নিরপরাধ মানুষের প্রাণ চলে গেছে জানিয়ে তিনি দুঃখপ্রকাশও করেছেন।

প্রসংগত, স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এর আগেও এ ধরনের অতিরিক্ত সক্রিয়তা দেখিয়েছিলেন অভিযুক্ত অফিসার। এর আগে গত ৪ ডিসেম্বর কেসি গুডসন নামের এক কৃষ্ণাঙ্গ যুবক স্যান্ডউইচ হাতে বাড়ি ফেরার সময় তাকে গুলি চালিয়ে মেরে ফেলে পুলিশ। পরে জানা যায়, তার হাতের স্যান্ডউইচকে আগ্নেয়াস্ত্র ভেবে ভুল করেছিল তারা।

এই দুই হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার আমেরিকার রাস্তায় দেখা যায় মিছিল। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখা পোস্টার হাতে ছিল তাদের। পুলিশের এই নির্যাতন ও নৃশংসতার বিচার চেয়ে পথে নামেন প্রতিবাদীরা। এই ভাবে বিনা কারণে নিরপরাধ কৃষ্ণাঙ্গদের মেরে ফেলা যে অত্যন্ত বিপজ্জনক তা জানিয়েছেন আইনজীবী বেন ক্রাম্প। তাঁর কথায়, ‘‘আবারও একজন কৃষ্ণাঙ্গ যুবককে দেখে পুলিশ ধরেই নিল তিনি অপরাধী!’’ গত মে মাসে জর্জ ফ্লয়েডের গলা হাঁটু দিয়ে চেপে ধরে নৃশংস ভাবে তাঁকে মেরে ফেলেন এক পুলিশ অফিসার। ভিডিওতে ওই নির্মমতা দেখে শিউরে উঠেছিল গোটা বিশ্বের মানুষ। সেই স্মৃতিই যেন আবার ফিরল বছরশেষে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী