রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিছিয়ে যাচ্ছে ৪০তম বিসিএসের পরীক্ষার ফল

news-image

অনলাইন ডেস্ক : ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যে প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। লিখিত পরীক্ষার কিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ায় ফল প্রকাশে বিলম্ব হবে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জানা গেছে। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রকাশ করতে চেয়েছিল পিএসসি।

এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ বলেন, ‘ডিসেম্বরের মধ্যে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হবে না। দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ জন্য সরকারি ছুটি এবং শনিবারও আমরা কাজ করলেও বেশকিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাচ্ছে। এ জন্য ফল প্রকাশে দেরি হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তৃতীয় পরীক্ষকের প্রয়োজন তৈরি হয়েছে। কমিশনের এ সংক্রান্ত সিদ্ধান্তও আছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব কাজ শেষ করার। কারণ এটি শেষ করতে পারলে আমাদের একটা বোঝা নেমে যায়।’

খাতা দেখার এ প্রক্রিয়া কবে শেষ হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অনেক খাতায় দুই পরীক্ষকের দেওয়া নম্বরে ২০ শতাংশের বেশি ব্যবধান হওয়ায় তা তৃতীয় পরীক্ষকের কাছে দেওয়া হয়েছে। সে কারণে পিএসসি চেষ্টা করেও ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেনি। এ প্রক্রিয়ায় যেতে না হলে আজকের (২৪ ডিসেম্বর) মধ্যে বৈঠক করে ফল প্রকাশের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।

সূত্র : জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী