দুর্নীতির অভিযোগ পেলে যে কাউকে নোটিশ দিতে পারে দুদক

news-image

নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশন আইনের মধ্য থেকে কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে তার সূত্র ধরে বক্তব্য শোনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দিতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার রিট খারিজ করে দেওয়া আদেশের পূর্ণাঙ্গ অনুলিপিতে এমন পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান জানান, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে পূর্ণাঙ্গ অনুলিপি পেয়েছি। রায়ে আদালত উল্লেখ করেছেন নোটিশটা একটা রিকোয়েস্ট। এতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মৌলিক অধিকার খর্ব হয়নি। এ নোটিশ কমপ্লাই করা উচিত। আর এ নোটিশ কমপ্লাই করার জন্য ২৭ জানুয়ারির মধ্যে হাজির হতে নির্দেশ দিয়েছেন।

পর্যবেক্ষণে আদালত বলেছেন, দুর্নীতি বিষয়ে যে কোনো অভিযোগ পেলে অভিযোগের সূত্র ধরে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দেওয়ার আইনি এখতিয়ার রাখে দুদক।

দুদক আইনের ২২ ধারায় বলা হয়েছে, দুর্নীতি বিষয়ক কোনো অভিযোগের অনুসন্ধান বা তদন্ত চলাকালে কমিশন যদি মনে করে যে, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির বক্তব্য শোনা প্রয়োজন, তাহলে কমিশন উক্ত ব্যক্তিকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ দেবে।

গত ৩ ডিসেম্বর বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শফিক আহমেদ, জেড আই খান পান্না, সালাহ উদ্দিন দোলন, সুরাইয়া বেগম, মাহবুব শফিক।

বাংলাদেশ জার্নাল

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ