মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বড়দিনে কোনো হুমকি নেই, রাজধানীতে ৪ স্তরের নিরাপত্তা

news-image

অনলাইন ডেস্ক : বড়দিনে নিরাপত্তা সংক্রান্ত কোনো হুমকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, রাজধানীর গির্জাগুলো ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। উগ্রবাদীদের কেন্দ্রীয় অর্গানাইজেশন থেকে অন্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানের আগে স্থানীয়ভাবে আক্রমণের আহ্বান জানান তিনি। এ ধরনের আহ্বান আগেও জানিয়েছে, এবারও জানিয়েছে। এ ধরনের প্রচারণা তারা চালিয়ে থাকে। তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এমন কোনো তথ্য নেই।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাকরাইলের সেন্ট মেরীস ক্যাথেড্রাল চার্চের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে এসে তিনি একথা জানান। রাজধানীতে ৬৬টি গির্জায় এবার বড়দিনের উৎসব আয়োজন করা হয়েছে। গির্জাগুলোতে আমরা চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।

ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি গির্জার গেটে আমাদের ইউনিফর্ম পুলিশ আছে। পর্যাপ্ত সিসিটিভি লাগানো হয়েছে। প্রতিটি গির্জার আশপাশে ডিএমপির সাদা পোশাকে লোকজন নিয়োজিত থাকবে। এছাড়া সিটিএসবি সদস্যরাও নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। এছাড়া শহরের বিভিন্ন সড়কে পেট্রোলিং টিম থাকবে।

এ জাতীয় আরও খবর

প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

ঈদে অতিথি আপ্যায়ন

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

নতুন ভিসি পেল ৭ বিশ্ববিদ্যালয়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের চাপ

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে কিছু দেশ খুব একটা আগ্রহী নয়: ট্রাম্প

আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয়: তারেক রহমান