,

লন্ডন থেকে ১৬৫ যাত্রী সিলেটে

news-image

সিলেট প্রতিনিধি : লন্ডন থেকে বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে নেমেছেন ১৬৫ জন যাত্রী। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় যাত্রীবাহী বিমানটি সিলেটে আসে। যাত্রীদের মধ্যে কেউ করোনা আক্রান্ত আছেন কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে সিলেট ওসমানী বিমানবন্দরে থাকা স্বাস্থ্য বিভাগের একটি দল। তবে যাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট রয়েছে তাদের বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষা করার পর ছেড়ে দেওয়া হয়।

সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ টিম সিলেট ওসমানী বিমানবন্দরে কাজ করে যাচ্ছে। তারা যাত্রীদের সার্বিক পরীক্ষা-নিরীক্ষা করে করোনাভাইরাসের সংক্রামণ আছে কিনা তা খতিয়ে দেখছে। লন্ডন থেকে আগত করোনা নেগেটিভ যাত্রীদের কিছু নির্দেশনা ও পরীক্ষা করে ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়াও তাদের বাধ্যতামূলক সাত দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।’

তিনি আরও জানান, লন্ডন থেকে আগত যাত্রীদের মধ্যে এখনও পর্যন্ত কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি।

সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিজি ২০২ ফ্লাইটে করে ১৬৫ জন বাসিন্দা সিলেট এসেছেন। তাদের বিশেষভাবে পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগের একটি দল।’

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত বুধবার সাংবাদিকদের জানান, যুক্তরাজ্য থেকে কোনও বিমানযাত্রী কভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে এলে তাকে সাত দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

মন্ত্রী জানান, যুক্তরাজ্য থেকে আসা সব যাত্রীর জন্য আলাদা লাইন করা হবে এয়ারপোর্টে। যাদের কভিড নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, তাদের সেখানেই পরীক্ষার ব্যবস্থা করা হবে। এরপর সেখান থেকেই তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হবে ঢাকার আশকোনার হজক্যাম্পে। কিন্তু যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল এখনি বন্ধ করছে না সরকার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা