শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইলেকট্রিক কার চলবে চালক ছাড়াই

news-image

প্রযুক্তি ডেস্ক : শিগগিরই বাজারে আসছে দ্রুত গতির চালকবিহীন ইলেকট্রিক কার। এই গাড়ি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। চালকবিহীন এই গাড়ির আসন সংখ্যা ৪।

সূত্রমতে, এই গাড়িটি আদতে রোবট ট্যাক্সি। এটি তৈরি করছে জুক্স নামের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি জুক্সকে অধিগ্রহণ করেছে অ্যামাজন।

ইলেকট্রিক গাড়িটি হবে বাই-ডিরেকশনাল। অর্থাৎ এটিকে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডে সমানে চালানো যাবে। এর ছোট ছোট স্টাইলিশ চাকাগুলোও বেশ আকর্ষণীয়। যা গাড়িটিকে গন্তব্যে পৌঁছাতে কিংবা যথাসময়ে গাড়ি পার্ক করাতেও সাহায্য করে।

সবচেয়ে আশ্চর্যের বিষয়টি হল, কোনও চালক বা স্টিয়ারিং হুইল ছাড়াই দুরন্ত গতিতে ছুটবে গাড়িটি। এ ক্ষেত্রে ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ মাইল বা ১২০ কিলোমিটার বেগে চলতে পারে।

মূলত ব্যাটারিতে চলবে এই রোবোট্যাক্সি। সেই জন্য গাড়িটির মধ্যে ১৩৩ কিলোওয়াট আওয়ারে ব্যাটারি ইনস্টল করা আছে। সম্পূর্ণ চার্জ করে নিলে ১৬ ঘণ্টা পর্যন্ত চলতে পারে গাড়িটি। সংস্থার দাবি, ব্যাটারি যদি ঠিক ভাবে চার্জ করা হয়, তা হলে কোনও ব্রেক ছাড়া প্রায় সারা দিন কাজ করতে পারবে এই গাড়িটি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ